• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৬:৪৫ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজানে দেশ-বিদেশে টিম হাফেজ্জীর ৬০ লাখ টাকার মানবিক সহায়তা

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৪

রমজানে দেশ-বিদেশে টিম হাফেজ্জীর ৬০ লাখ টাকার মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে দেশ ও দেশের বাইরে ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে টিম হাফেজ্জী। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও মাঠপর্যায়ের খোঁজ নিয়ে জানা গেছে, রমজানের প্রথম দশকে সংস্থাটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার অনুদান ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে।

Ad

দেশে রমজানের প্রথম চার দিনে প্রায় ১৭ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন জেলায় অসহায় আলেম পরিবার, প্রতিবন্ধী পরিবার ও নিম্ন আয়ের মোট ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজের মূল্য ছিল ২ হাজার ২৫০ টাকা। এ খাতে ব্যয় হয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকা।

Ad
Ad

এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে ইফতার আয়োজনের জন্য পাঠানো হয়েছে প্রায় ৫ লাখ টাকা, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।

দেশীয় কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ইউরোপে বসবাসকারী প্রবাসী মুসলমানদের সহযোগিতায় মিশরে গাজা ও সুদানের ভূখণ্ডের জন্য ২০ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মিশরে নিবন্ধিত এনজিও Egypt Youth Circle–এর মাধ্যমে রাফা সীমান্ত দিয়ে আগত বাস্তুচ্যুত মানুষের জন্য ২০ হাজার ডলারের সহায়তা নিয়ে সংস্থার প্রতিনিধিরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করবেন। পরিকল্পনা অনুযায়ী, ১৫ রমজান থেকে টানা ১৫ দিন যৌথ উদ্যোগে খাদ্য, জরুরি সহায়তা ও মানবিক সাপোর্ট প্রদান করা হবে। একই সঙ্গে সুদান সংশ্লিষ্ট সহায়তাও সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় আলেম ও গুণিজনদের সমন্বয়ে গঠিত এই সংগঠন তাদের প্রায় প্রতিটি কার্যক্রম ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে সংরক্ষণ করে, যেখানে তারিখ, দিন ও সময় উল্লেখ থাকে। পাশাপাশি জাতীয় বিভিন্ন পত্রিকায় তাদের কার্যক্রম প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera ও BBC–তেও তাদের কার্যক্রম নিয়ে ভিডিও প্রতিবেদন প্রচার হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া সংস্থাটি প্রতি বছর ডিভিসি হোল্ডার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে অডিট সম্পন্ন করে তা সংরক্ষণ করে বলে দাবি করেছে।

রমজানজুড়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে টিম হাফেজ্জী। মানবিক এই উদ্যোগে জাকাত, ফিতরা ও সাধারণ অনুদানের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯



ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার
ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১১


নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০৫


Follow Us