• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৭:২৮ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৬:৫৪

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগ মুহূর্তে রাজশাহীতে নাশকতার বড় ধরনের একটি ছক নস্যাৎ করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Ad

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৫ এই তথ্য নিশ্চিত করেছে।

Ad
Ad

এর আগে, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি শক্তিশালী পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ছোট বনগ্রাম এলাকায় নির্বাচনের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়েছে। এরপর র‍্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করে। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আলামতগুলো জব্দ করা হয় এবং বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠেয় গণভোটকে বাধাগ্রস্ত করতেই কোনো অশুভ গোষ্ঠী এই বিস্ফোরকগুলো মজুত করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করা অথবা নির্বাচনি এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা সাজানো হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারে র‍্যাবের বিশেষ গোয়েন্দা দল কাজ শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:০৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬


যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২০:৪১



Follow Us