• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১২:১৮:২০ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী বাবুলের ইশতেহার ঘোষণা

৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫৫:২০

নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী বাবুলের ইশতেহার ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বদলগাছী উপজেলা সদরে তার নিজস্ব বাসভবনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে সংসদীয় এলাকার নানা উন্নয়নের রূপরেখা তুলে ধরে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

Ad
Ad

উন্নয়নের ইশতেহার ঘোষণায় ফজলে হুদা বাবুল বলেন, মহাদেবপুর ও বদলগাছি উপজেলা শস্য ভান্ডারে ভরপুর। এই এলাকার মাটিতে স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও সবজিসহ নানা ফসল চাষ হয়। এর মাধ্যমে এখানকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা পালন করে এলেও এখনো তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তাই কৃষকের উন্নয়নে কৃষি উৎপাদিত পণ্যের করমুক্ত বাজার স্থাপন, জমিতে সেচের ফি কমানো, উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য বিপণনের জন্য স্থানীয় হাট-বাজার আধুনিকায়নকরণ ও ডিজিটাল মার্কেটিং সুবিধাসহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষককে সহনীয় মূল্যে সার ও সেচ সুবিধা প্রদানের নিশ্চয়তার জন্য কৃষিবান্ধব সার ও সেচনীতি প্রণয়ন প্রয়োজন।

তিনি বলেন, এই এলাকার উৎপাদিত নাকফজলী আম শুধু নওগাঁ নয়, বিশ্ব বাজারেও বিক্রি হয়। নওগাঁর উৎপাদিত আম দিয়ে এলাকায় জুসের ফ্যাক্টরি গড়ে তোলা হবে। বেকার সমস্যার সমাধান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করা হবে। তরুণদের আইটি সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে, ডিজিটাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এলাকার সকল মানুষের স্বাস্থ্য শিক্ষা ও মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে। আমাদের স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে নিয়ে যেতে মোবাইল হেলথ ইউনিট গড়ে তোলা হবে। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় নানামুখী গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

তিনি বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সমাজের প্রতিটি সেক্টরে সুশাসন, দলীয় প্রভাবমুক্ত, দুর্নীতিমুক্ত, নিয়োগ বাণিজ্য বন্ধ, প্রতিহিংসামুক্ত রাজনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করা হবে।

তিনি নারীদের বিষয়ে বলতে গিয়ে বলেন, নারীকে শুধু ঘরে বন্ধ করে রাখলেই হবে না, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও হাতের কাজের পারদর্শিতাকে সম্পদে রূপান্তর করতে হবে। হস্তশিল্প, কুটির শিল্প স্থাপন করে নারীদের বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ঋণ, প্রারম্ভিক তহবিল প্রদান করে নারীদের উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করা হবে।

এসময় কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আবু বক্কর সিদ্দীকি নান্নু, বদলগাছি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ফজলে হুদার সহধর্মিণী উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মুনিরা সুলতানা ও কন্যা ফাবি সুমাইয়া হুদাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us