• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:১০:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ৩৮৬ ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টি ঝুঁকিপূর্ণ

৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৯:০৮

লালমনিরহাটে ৩৮৬ ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টি ঝুঁকিপূর্ণ

লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলার ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টিকে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসন: লালমনিরহাট-১, ২ ও ৩; তিনটি আসনে মোট ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১১টি গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ১০৭টি অতি গুরুত্বপূর্ণ (লাল) হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় থাকা ৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ ও ২৫টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন।

Ad
Ad

পুলিশ জানিয়েছে, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে শ্রেণিবিন্যাস করা হয়েছে। ‘ঝুঁকিপূর্ণ’ শব্দ পরিহার করে এগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

লালমনিরহাট-১ আসন (পাটগ্রাম-হাতীবান্ধা) একটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭০৭ জন, নারী ভোটার ২ লাখ ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এই আসনের ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ-আদিতমারী) ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২০০ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৭৬১ জন। এ আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪টি গুরুত্বপূর্ণ ও ৪৮টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

লালমনিরহাট-৩ আসন (সদর) ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এই আসনের ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ এবং ১৬টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োজিত করা হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা এবং পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, তিনটি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us