• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২১:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে মুরগি কিনতে গিয়ে তর্ক, পিটুনিতে ক্রেতার মৃত্যু

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:০৫

কিশোরগঞ্জে মুরগি কিনতে গিয়ে তর্ক, পিটুনিতে ক্রেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কেনার সময় করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) না‌মে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এসময় সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিলঘুষি ও মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভা‌তিজা বাহার উদ্দিনের অভিযোগ, মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, ওই ব‌্যক্তি‌কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us