• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫৯:৫৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

৩০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:২৩

হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন।

৩০ নভেম্বর রোববার ভোরে উপজেলার নন্দীরহাট এলাকায় মিছিল করেন তারা।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ ভোরে ১২-১৫ জন নেতাকর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে ছটকে পড়েন তারা।

Ad

মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us