• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়দেবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

৩১ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০২:৩২

জয়দেবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুর জংশনের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

Ad

৩১ অক্টোবর শুক্রবার বেলা আড়াইটার দিকে বগিটি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Ad
Ad

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ‍‍“বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল এরই মধ্যে কাজ শুরু করেছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us