• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষী রথযাত্রা উৎসব শুরু

২৭ জুন ২০২৫ বিকাল ০৩:১৫:৫১

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষী রথযাত্রা উৎসব শুরু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার লাউপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় শুরু হয়েছে।

Ad

২৭ জুন শুক্রবার দুপুরে সদর উপজেলার লাউপাড়া শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ বের করে আনেন হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা।

Ad
Ad

দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষের পুরোনো এ উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহন লাল হালদার, সদস্য সচিব বাবুল হালদার বিপ্লব, যাত্রাপুর রথযাত্রা মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদারসহ স্থানীয় সনাতন ধর্ম ও অবলম্বীরা।

রথযাত্রাকে ঘিরে লাউপালায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় রয়েছে হস্তশিল্প, খেলনা, শিশুদের বিনোদন সরঞ্জাম, মিষ্টান্নসহ নানা ধরনের স্টল। মেলার বিভিন্ন প্রান্তে পুলিশের টহল ও প্রশাসনের নজরদারি লক্ষ্য করা গেছে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে যাত্রাপুর রথ মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদার বলেন, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এটি আমাদের চার শত বছরের ঐতিহ্য। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সত্যিই আনন্দিত।

ভক্ত সুধীর কুমার হালদার বলেন, রথযাত্রা আমাদের জীবনের অংশ। শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে রথ টানা, ভগবানের দর্শন সবই আত্মিক প্রশান্তি দেয়। প্রতিবছর পরিবারের সবাইকে নিয়ে অংশ নেয়।

স্থানীয় গৃহবধূ সাবিত্রী রানী মন্ডল জানান, এ রথযাত্রা আমাদের কাছে উৎসবের মতো, একসঙ্গে আত্মীয় পরিজনের দেখা হয়, অনেকের সঙ্গে আবার নতুন বন্ধুত্ব হয়। মেলায় শিশুদের আনন্দ যেমন, তেমনি আমাদেরও কেনাকাটা ও পূজার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকে।

রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে আগামী ১২ জুলাই ‘উল্টো রথযাত্রার’ মধ্য দিয়ে।

আয়োজকরা জানান, উৎসব জুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us