• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন

২২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৭:০৫

আজ উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন

ডেস্ক রিপোর্ট: আজ ২২ ডিসেম্বর, দক্ষিণ অয়নান্তের কারণে উত্তর গোলার্ধের দেশগুলোতে আজকের দিনটি বছরের ক্ষুদ্রতম দিন।

Ad

একই কারণে, গতকাল ২১ ডিসেম্বর দিবাগত রাত ছিল উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধের দেশ হিসেবে আজ আমাদের দেশেও বছরের সবচেয়ে ছোট দিন।

Ad
Ad

আজ থেকে শুরু হয়েছে উত্তরায়ণ। অর্থাৎ আজ থেকে সূর্য দক্ষিণ রেখা থেকে উত্তর দিকে সরতে শুরু করবে। এ সময় উত্তর গোলার্ধের দেশগুলোতে শীত আর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে গ্রীষ্ম ঋতু বিরাজ করবে।

প্রায় সমগ্র ইউরোপ মহাদেশ, পুরো উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চলের কিছু অংশ, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার দক্ষিণ দিকের কিছু দ্বীপ ছাড়া পুরো এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশের দুই-তৃতীয়াংশ এবং দক্ষিণ আমেরিকার এক-দশমাংশ নিয়ে উত্তর গোলার্ধ। এই বিস্তীর্ণ অঞ্চলের দেশগুলোতে আজ বছরের সবচেয়ে ছোট দিন।

আজ সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করবে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা হেলে থাকবে। সূর্যের এই বিশেষ অবস্থানের কারণে গত রাতটি ছিল দীর্ঘ ও আজকের দিনটি হবে সবচেয়ে ছোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us