• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৫৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

২৬ জানুয়ারী ২০২৩ দুপুর ০১:১৪:৪৬

বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৫ জানুয়ারি বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

তারা হলেন- দেলোয়ার হোসেনের মা লালমোননেসা বেগম ও পুত্রবধু রিপা বেগম। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, একই ঘরে ৩ নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। এছাড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরের এক কোণে সিঁধ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

দুর্বৃত্তের দেওয়া বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করচে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us