• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

২৬ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:০১:১৯

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনে একটি যাত্রীবাহী বাস চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

Ad

২৬ নভেম্বর রোববার বেলা ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে মো. হাসান (৭) ও মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮) যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসান ও জব্বারের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ৩ জন। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয়ের বিষয়ে পরে নিশ্চিত করে বলা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us