• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে একসঙ্গে ৩ ছেলে শিশুর জন্ম

১২ নভেম্বর ২০২৩ সকাল ০৯:২৫:২০

মৌলভীবাজারে একসঙ্গে ৩ ছেলে শিশুর জন্ম

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে একসঙ্গে জমজ তিন শিশুর জন্ম দিলেন কৃষক সাবুল মিয়ার স্ত্রী সুমি বেগম। ১১ নভেম্বর শনিবার বিকাল ৪টার দিকে শহরের গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে এই তিন শিশুর জন্ম হয়।

Ad

ওই দম্পতি রাজনগর উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা।

Ad
Ad

জানা যায়, সুমি বেগম প্রসব ব্যথা নিয়ে শনিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন। তারপর বিকেল একের পর এক তার তিনটি ছেলের জন্ম হয়।

জমজ তিন শিশুর বাবা সাবুল মিয়া বলেন, একসাথে তিনটি বাচ্চা হওয়ায় আমি খুব আনন্দিত। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।

তিনি বলেন, আমার তিনটা শিশুই সুস্থভাবে জন্ম নিয়েছে। যার জন্য শুকরিয়া জানাই আল্লাহর কাছে।

চিকিৎসক ডা. ইসমত জাহান বলেন, তিনটি বাচ্চা সুস্থ রয়েছে। তবে একটি বাচ্চার একটু ওজন কম রয়েছে। আমরা চিকিৎসা দিচ্ছি। সব মিলিয়ে তারা সুস্থ রয়েছে।

এ ব্যাপারে গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান জায়েদ আহমদ কুরেশী বলেন, আমাদের হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে একটি গিফট দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us