• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:০৫:২৩ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

গোবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সোহেল-তাওহীদ

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:৪৬

গোবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সোহেল-তাওহীদ

গোবিপ্রবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘ইফতার মাহফিল ও বিশ্ববিদ্যালয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান।

Ad
Ad

নবগঠিত কমিটির সভাপতি মো. সোহেল হোসেনের সভাপতিত্বে এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।

Ad

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. সোহেল হোসেন বলেন, ‘সকল অন্যায়, অত্যাচার, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে সোচ্চার থাকব। কুরআন ও শরিয়াভিত্তিক আদর্শ ধারণ করে সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, নৈতিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে আমরা আন্তরিকভাবে কাজ করব। ইসলামী সংস্কৃতি চর্চা এবং প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে জীবন পরিচালনায় একে অপরের সহযোগী ও সহযাত্রী হয়ে এগিয়ে যেতে চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২





Follow Us