• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৫৮ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতার মাহফিল

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতার মাহফিল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ইফতার মাহফিল। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণে এ আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।

২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে এ ইফতার অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এর আগে বিকেলে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের মধ্যে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। পরে নতুন কলা ভবনের অডিটোরিয়াম হলে শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে ইফতারে অংশ নেন।

Ad

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মো. মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী।

ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, এত বড় পরিসরে কেন্দ্রীয় ইফতার আয়োজন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে, যা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।

উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিগত ১৭ বছরে বিশ্ববিদ্যালয় যেমন বেড়ে উঠতে পারত, তা হয়নি। জনবল ও বাজেট সংকট থাকায় অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই এবং নজরুলের দর্শনকে শিক্ষার্থীদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মাহবুবুর রহমান বলেন, শূন্য থেকে আমরা যাত্রা শুরু করেছি, এখন বিশ্ববিদ্যালয়ে নানা অনুষদ ও কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ। শিক্ষকসংখ্যা শিক্ষার্থীদের তুলনায় কম হলেও নতুন সরকারের মাধ্যমে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন্দ্রীয় ইফতার মাহফিলটি বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির এক দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


Follow Us