বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘Trade in Value-Added (TiVA) of Textiles’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনার। ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারটির আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রিতসুমেইকান ইউনিভার্সিটি (জাপান) ও ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি (জাপান)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে টেক্সটাইল খাতে ভ্যালু-অ্যাডেড বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. তাকু ইশিরো এবং রিতসুমেইকান ইউনিভার্সিটির অধ্যাপক ড. তোশিয়াকি ইয়ামাই, অধ্যাপক ড. তাকাহিকো হাশিমোতো, অধ্যাপক ড. শুজি মাতসুনো ও অধ্যাপক ড. কাজুও ইনাবা। এছাড়াও রিতসুমেইকান ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মিস ঝু নিংজিন ও মিস সাচিকো হাশিমোতো এবং ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মি. রহমান মোহাম্মদ সায়েদুর সেমিনারে অংশগ্রহণ করেন।


সেমিনারের শুরুতে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। সেমিনারটি দুইটি পর্বে বিভক্ত ছিল, প্রথম পর্বে গবেষণাপত্র উপস্থাপন এবং দ্বিতীয় পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর। এরপর বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অর্থনৈতিক গুরুত্ব, বৈশ্বিক বাজারে এর অবদান এবং ভ্যালু-অ্যাডেড ট্রেড বিশ্লেষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শুধু রপ্তানির পরিমাণ নয় বরং রপ্তানিতে সংযোজিত প্রকৃত মূল্য নির্ধারণই একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থান নির্দেশ করে।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মো. মাসুম জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের উপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে তিনি প্রথম পর্ব শুরু করার জন্য রিতসুমেইকান ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজুও ইনাবাকে আহ্বান জানান।
প্রথম পর্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মোনাব্বির রাফসান ফাহিম এবং ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাবিহা হাসান সিমিমি তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
উপস্থিত সম্মানিত অতিথিরা তাঁদের উপস্থাপনার ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। একই সঙ্গে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বে গবেষণার বিষয়টি কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রে কাজ করা যেতে পারে এবং গবেষণার প্রয়োগযোগ্যতা কীভাবে বাড়ানো সম্ভব এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় গবেষণার সামগ্রিক দিকসমূহ পর্যালোচনা করা হয় এবং শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে সম্পৃক্ত হওয়ার উপায় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারে টেক্সটাইল খাতে ভ্যালু-অ্যাডেড ট্রেড (TiVA) বিষয়ক বৈশ্বিক গবেষণা, নীতি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ ভবিষ্যতে টেক্সটাইল খাতে গবেষণা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available