• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০২:২৯:০৬ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০১:২৭

কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশারের উদ্যোগে ১০ রমজান পর্যন্ত ক্যাম্পাসে ইফতার ও কুরআন খতম উদ্বোধন করা হয়েছে।

১৯  ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজনটি করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হারুন এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক মো. আবুল বাশার।

Ad

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক মো. আবুল বাশার বলেন, ‘চব্বিশ এর আন্দোলনে ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদসহ অসংখ্য ভাই শহীদ হয়েছেন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং ২৪ এর আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুসাস্থ্যের জন্য আজকের এই দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন।’

ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হারুন বলেন, ‘আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। এই মহিমান্বিত রমজান মাসে আমরা সকলে দোয়া করি বাংলাদেশে আসা সামনে বড় চ্যালেঞ্জগুলো খুব সুন্দরভাবে যেন মোকাবিলা করতে পারি।’

উল্লেখ্য, আগামী ১০ রোজা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us