• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:০৩:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে তিন নিয়োগ বোর্ড স্থগিত

৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৭:৫৯

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে তিন নিয়োগ বোর্ড স্থগিত

ইবি প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

Ad

৩০ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

স্থগিত নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত।

নোটিশে আরও বলা হয়, জাতির এই শোকার্ত মূহুর্তে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মানার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ৩০ ডিসেম্বর ফার্মেসি বিভাগ, ৩১ ডিসেম্বর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং ১ জানুয়ারি, ২০২৬ এ ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের তারিখের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us