• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৩৬:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ১০ গবেষক

৩০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:২৩

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ১০ গবেষক

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা ও উপস্থাপন দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট প্রেজেন্টার’ অ্যাওয়ার্ড পেলেন দশ জন শিক্ষক ও গবেষক।  

Ad

৩০ নভেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত ‘অ্যানুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপ এন্ড বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি ২০২৪’ অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআরটি পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদ থেকে এনটোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মোহিদুল হাসান, এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সহকারী অধ্যাপক রনি টোটা, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মৎস্য অনুষদ থেকে প্রফেসর ড. জামানাতুল ফেরদৌসী, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি ও প্রাণিসম্পদ অনুষদ থেকে প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিজ্ঞান অনুষদ থেকে সহকারী অধ্যাপক এ. এস. এম. আবু সাঈদ এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন (লাকি)।  

গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গবেষণা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us