• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৫:১৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বুলডোজার মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ এ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১২:৩২

বুলডোজার মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ এ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ঢাকা কলেজ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বুলডোজার মিছিল করেছে শিক্ষার্থীরা।

Ad

১৭ নভেম্বর সোমবার ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ গেছেন তারা। এর আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়েছে শিক্ষার্থীরা ও সাধারণ ছাত্রজনতা শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন।

Ad
Ad

বুলডোজার মিছিলে শিক্ষার্থীরা ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে,’ ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।’ ‘ইন্টেরিম তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

জানা যায়, শেখ হাসিনার বিচারের রায়ের দিনে তার সব স্মৃতিচিহ্ন মুছে দিতে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে। ধানমন্ডি ৩২ এ শেখ হাসিনার বাড়ি ভেঙে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানান আয়োজকেরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশের মধ্যে যে ধরনের গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে বিচার বিভাগ যেন তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই কর্মসূচি। শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করেছিল ফ্যাসিস্ট হিসেবে। পরবর্তীতে শেখ হাসিনা সেই ধারাকে গত ১৭ বছর অব্যাহত রেখেছিল। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে বুলডোজার দিয়ে সম্পূর্ণরূপে নির্মূল করার মাধ্যমে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০



Follow Us