• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫১:১৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

ছাত্রদের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

১৫ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩০:০৭

ছাত্রদের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 

১৪ নভেম্বর শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Ad
Ad

শুক্রবার বিকেলে এরশাদ হালিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার মিরপুর থানার মেহেদী হাসান মিলন। অন্যদিকে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Ad

এর আগে, দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা করেন। সেই মামলায় ওই শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার ফেসবুকে লিখতে থাকেন তার বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে গতকাল রাতে টিএসসিতে সাংবাদিক সমিতিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন কয়েকজন শিক্ষার্থী। তারা অবিলম্বে এই শিক্ষককে আইনের আওতায় আনার দাবি জানান। এর মধ্যে এক শিক্ষার্থী ওই শিক্ষকের নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়ে তার বিস্তারিত বিবরণ ফেসবুকে তুলে ধরেন। পরে রাতেই শিক্ষককে তার বাসা থেকে আটক করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯




Follow Us