• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৫:৪০ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কর্মস্থলে অনুপস্থিত থাকায় গোবিপ্রবির ছয় কর্মকর্তাকে বরখাস্ত

১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৭:০০

কর্মস্থলে অনুপস্থিত থাকায় গোবিপ্রবির ছয় কর্মকর্তাকে বরখাস্ত

গোবিপ্রবি প্রতিনিধি: অননুমোদিতভাবে বিদেশে অবস্থান ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় ছয় কর্মকর্তাকে সাময়িক ও স্থায়ীভাবে বরখাস্ত করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও সহকারী রেজিস্ট্রার নূরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এর ২(চ) ধারা মোতাবেক সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং ফৌজদারি মামলার আসামী হওয়ায় একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নজরুল ইসলাম ও কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলামকে সাময়িকভাবে চাকরি হতে বহিষ্কার করার কথা উল্লেখ করা হয়।

এ ছাড়াও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসকে স্থায়ীভাবে এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক তুহিন মাহমুদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকায়, মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:১৪


বড় মেয়ের বিয়ে দিলেন জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ
বড় মেয়ের বিয়ে দিলেন জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৪:৫৩

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫



Follow Us