• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:৪৭:০১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে ইমন-শুভ

১০ নভেম্বর ২০২৫ সকাল ১০:০৩:১২

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে ইমন-শুভ

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

Ad

এতে সভাপতি হয়েছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ২১ ব্যাচের শিক্ষার্থী মো. ইমন মাহাবুব ইমু এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ২১ ব্যাচের শিক্ষার্থী শুভ্রদেব শুভ ।

Ad
Ad

৮ নভেম্বর শনিবার এ কমিটির অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ড. মো. শাহাদৎ হোসেন খান।

সাধারণ সম্পাদক শুভ্রদেব শুভ বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির সকল উপদেষ্টা এবং সিনিয়রদের প্রতি, যারা আমার উপর পূর্ণ আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন।’

নতুন এ কমিটির সভাপতি ইমন মাহাবুব ইমু বলেন, ‘আমাকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দান করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতীক যা আমি নিষ্ঠা, আন্তরিকতা এবং নিঃস্বার্থ নিয়ে কাজ করতে চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us