• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৩:৪৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: বেরোবি উপাচার্য

২৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৭:৩৩

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে।

২৮ অক্টোবর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

Ad
Ad

নীতিমালা অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন প্রদান করেছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবর এর মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে। সেটি নির্ধারিত সময়ের আগেই পাশ হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই।

Ad

এক প্রশ্নের উত্তরে উপাচার্য জানান, খুব দ্রুতই সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠনসহ বিভিন্ন কারিগরি প্রস্তুতি নিতে হবে। তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১






Follow Us