• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৩:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চেষ্টা করেও গুচ্ছ থেকে বের হতে পারছে না বাকৃবি

২৯ অক্টোবর ২০২৫ সকাল ১০:১৪:২৭

চেষ্টা করেও গুচ্ছ থেকে বের হতে পারছে না বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় থাকছে। গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সরকারিভাবে গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

Ad
Ad

তিনি বলেন, এবারও গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে থাকার বিষয়ে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেব।

উল্লেখ্য, দেশের কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় বাকৃবি ছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us