• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৩:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

২২ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪০:৪০

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়স্থ রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশন।

Ad

২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।

Ad
Ad

এসময় শিক্ষার্থীরা, ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গের প্রাণ ফিরাও’, ‘দিল্লী না ঢাকা,ঢাকা ঢাকা’, ‘ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও’, ‘তিস্তা বাঁচাও দেশ বাঁচাও, তিস্তা বাঁচাও কৃষক বাঁচাও’, ‘তিস্তা পারের কান্না, আর না আর ন ‘, ‘তিস্তা নিয়ে টাল বাহানা, চলবে না, চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাতুন রোমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি ও রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান এবং রংপুর ডিভিশনাল স্টূডেন্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি সাহাবির হোসেন সাব্বির সহ অন্যরা।

এসময় তারা, নদী খনন ও প্রবাহ পুনরুদ্ধার, তিস্তার মূলধারা গভীর ও প্রশস্ত করা সহ নদীতে পর্যাপ্ত পানি ধরে রাখার জন্য রিজার্ভয়ার বা ব্যারেজ ব্যবস্থার আধুনিকীকরণ, সেচব্যবস্থার সম্প্রসারণ ও সেচনির্ভর কৃষি টিকিয়ে রাখতে তিস্তার পানি ব্যবহারের সুযোগ বাড়ানো, বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য তিস্তা নদীর তীরে শক্তিশালী ও স্থায়ীভাবে বাঁধ নির্মাণ, কৃষি, মৎস্য ও জীবিকা উন্নয়নে নদীভিত্তিক কৃষি, চিংড়ি চাষ, মাছ চাষ ও পর্যটন উন্নয়নকে তিস্তা মহাপরিকল্পনার অংশ করা এবং স্থানীয় কৃষকদের জন্য পানি ব্যবহারে অগ্রাধিকার দেওয়া, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নদীর আশেপাশের চরাঞ্চলে বন ও জীববৈচিত্র্য রক্ষার জন্য পানি দূষণ, বালু দখল, এবং অনিয়ন্ত্রিত নির্মাণ বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানান।

সাংবাদিক সমিতির সভাপতি এবং  রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, ‘তিস্তা সমস্যা এখন জাতীয় সমস্যায় রূপ নিয়েছে, এটি এখন আর উত্তরবঙ্গের মানুষের সমস্যা না, এটি পুরো বাংলাদেশের সমস্যা। তিস্তা পাড়ের মানুষেরা এক সময় স্বনির্ভর ছিল, তিস্তাকে কেন্দ্র করেই মানুষ তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতো। কিন্তু তিস্তা এখন  বালুর চরে পরিণত হয়েছে, তিস্তা এখন মানুষের দুঃখে পরিণত হয়েছে। তিস্তা ছিল আমাদের মায়ের মতো,  কিন্তু তিস্তা এখন অবহেলায় পড়ে আছে। আমরা আর এটি হতে দিতে চাই না।'

এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, ‘তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের মানুষের প্রাণ। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীর মানুষ এই নদীর ওপর নির্ভরশীল। কিন্তু ভারত খরার সময় পানি আটকে রেখে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট করছে, ফলে কৃষক ও জেলেরা বিপর্যস্ত, অনেকে ভিটেমাটি হারিয়েছে। সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও কাজ শুরু হয়নি। আমরা চাই, নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হোক।’

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তিস্তার পানি নিয়ে বারবার রাজনীতি হয়েছে। পানি যখন প্রয়োজন ঠিক সে সময় বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ সেটা পাই নি। বাংলাদেশের মানুষের সাথে বারংবার প্রতারণা করা হয়েছে।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us