• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৯:০৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

১৩ মার্চ ২০২৫ রাত ০৯:৩২:৫৩

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হত্যা, ধর্ষণ, নারী নিপীড়নের সুষ্ঠু বিচারসহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।

Ad

১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, নীলক্ষেত, কাটাবন, শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে শেষ হয়।

Ad
Ad

মিছিলে তারা ‘হত্যাকারীদের, বিচার করো, করতে হবে’, ‘খুন ধর্ষণ, নিপীড়ন, রুখে দাও বাংলাদেশ’, ‘খুন-ধর্ষণ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’, ‘আমার বোন মরলো কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব দাও’, ‘অবিলম্বে জাহাঙ্গীরকে, অপসারণ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলকারীদের দাবিগুলো হলো—ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনসহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us