• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৯:০৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বশেমুরবিপ্রবিতে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৩:২৯

বশেমুরবিপ্রবিতে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৯ জানুয়ারি বুধবার দিনব্যাপী তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে-কলমে শিক্ষার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ উৎসব হয়।

Ad
Ad

দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ ধরনের উৎসব আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তরুণ উদ্যোক্তাদের সাথে ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ঈশিতা রায়, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরফিন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. বশির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us