• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:৪৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অবশেষে বাতিল হলো রাবির পোষ্য কোটা

৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪৯:৪৩

অবশেষে বাতিল হলো রাবির পোষ্য কোটা

রাবি প্রতিনিধি: ১১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।

Ad

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই আর কোনো পোষ্য কোটা থাকছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীদের বিজয় উল্লাস করতে দেখা গেছে।

Ad
Ad

এর আগে, ১ জানুয়ারি বুধবার রাতে কোটা বাতিলের জন্য ১৫ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা।

এছাড়াও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা ৯টা ৫০ মিনিট থেকে মাইকে প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনে অবস্থানকারীরা বের হননি। এরপর ১০টা বাজার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।

গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের কোটা বাতিল করে কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা পুনর্নির্ধারণ করে রাবি প্রশাসন। তবে শিক্ষার্থীরা পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে অটল থাকেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us