• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৫:২৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৩:৪৬

গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এপ্রিল-২৪ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) চলবে।

Ad

৪ নভেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে এক শিফটে পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ৫টি অনুষদের ১৭টি বিভাগের প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

Ad
Ad

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



Follow Us