• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৮:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

হাবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক এম এনামুল্লাহ

২১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯:৩৪

হাবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক এম এনামুল্লাহ

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক ড. এম এনামুল্লাহকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

Ad

২১ অক্টোবর সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Ad
Ad

অধ্যাপক এম এনামুল্লাহকে পাঁচ শর্তে নিয়োগ হয়েছে। শর্তগুলো হলো- ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ আজ হাবিপ্রবির উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us