• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৭:৪১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

থমথমে হাবিপ্রবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৭ জুলাই ২০২৪ দুপুর ১২:২৫:২৭

থমথমে হাবিপ্রবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। সেই আতঙ্কে অনেকেই ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন।

Ad

১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা থেকেই শিক্ষার্থীরা বাসার উদ্দেশ্য ক্যাম্পাস ত্যাগ করছেন ।

Ad
Ad

সরেজমিনে দেখা গেছে, ব্যাগ নিয়ে আতঙ্কিত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন। কেন হল ছাড়ছেন, এ বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হামলার ঘটনার পর থেকে পরিবার দুশ্চিন্তায় আছে। আমার বাড়ি থেকে পরিবার বলে দিয়েছে বাড়ি ফিরে যেতে। তাই বাড়ি ফিরে যাচ্ছি। ক্লাস শুরু হলে আসবো'।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে যে, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত। বুধবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us