• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:১৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

‘তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত যবিপ্রবি

১৫ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৪:২৮

‘তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি: ‘তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে মধ্যরাতে এ স্লোগান দেন যবিপ্রবি শিক্ষার্থীরা।

Ad

১৪ জুলাই রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ূর হলে এ স্লোগানের রব উঠে।

Ad
Ad

সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের চারটি ব্লকের শিক্ষার্থীরা হঠাৎ বের হয়ে স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে উঠে হল। এক পর্যায়ে মিছিলটি হল থেকে বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সমবেত হয়।

এ সময় তারা 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না', তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার’, প্রভৃতি স্লোগানে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

পরে রাত সাড়ে বারোটার দিকে মিছিল শেষ করে হলে ফিরে যান শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us