• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৯:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩১:২৯

অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

Ad

১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

Ad
Ad

শিক্ষার্থীরা বলেন, আগামী মে মাসে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। প্রতিটি পরীক্ষার মাঝে একদিনের বন্ধ রয়েছে। আমরা এই রুটিন মানি না। প্রতিটি পরীক্ষার মাঝে ২-৩ দিন বিরতি দিতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে। না হলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে।

নাইম ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই, প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে ২-৩ দিন ছুটি দেওয়া হোক।

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী শামীম আহমেদ বলেন, পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us