• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:২৫:২৩ (05-May-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

৭ মার্চ ২০২৪ দুপুর ০২:৪৮:০৪

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মযার্দায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Ad
Ad

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ১১টায় ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে পাকিস্তান শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন।

Ad

তিনি বলেন, ঐতিহাসিক এই ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চুড়ান্ত প্রেরণা। ঐতিহাসিক এই ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত অলিখিত ভাষণ।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী।

বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ আনোয়ারুল আজিম আলোচনা সভাটি সঞ্চালনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯









Follow Us