• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৩৫:৪৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকৃবির ঈশা খাঁ লেকের নতুন রূপ দেবে এসডিজি ফোরাম

২০ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬:১৮

বাকৃবির ঈশা খাঁ লেকের নতুন রূপ দেবে এসডিজি ফোরাম

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুনভাবে সাজবে ঈশা খাঁ হলের লেক। এই লক্ষ্য নিয়ে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের লেক পরিদর্শন করেছেন এসডিজি ফোরাম ইনস্টিটিউটের সদস্যরা।

Ad

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঈশা খাঁ হলের লেক পরিস্কার করে পরিবেশ ও মাছ চাষের উপযুক্ত করার জন্য কাজ করবে এসডিজি ফোরাম। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক বিজ্ঞান বিভাগ এই কাজের তদারকি করবে।

Ad
Ad

একই সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম, বাকৃবির মৎস্য খামারের অফিসার ইন চার্জ অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, এসডিজি ফোরামের সায়েদ ইশতিয়াক আহমেদ, মোহাম্মদ এজাজ ও সায়েদ তাসনিম মাহমুদ। 

লেক পরিদর্শনকালে অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, ‘কাজটি শুরু হলে ঈশা খাঁ হলের লেক মাছ চাষাবাদের জন্য উপযুক্ত হবে। লেকের পাড় সৌন্দর্য বর্ধিত হবে। এটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা কাজের শুরু থেকে মনিটরিং করবো। কাজটি সম্পন্ন হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় এবং পরিবেশের মান উন্নয়ন হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us