• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:৪৯:৫৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বাণিজ্য মন্ত্রণালয় ডিমের দাম ঠিক করবে না: টিপু মুনশি

৩০ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১০:৩৯

বাণিজ্য মন্ত্রণালয় ডিমের দাম ঠিক করবে না: টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক: দেশে ডিমের বাজার মূল্য নির্ধারণ করবে না বাণিজ্য মন্ত্রণালয়। ৩০ আগস্ট বুধবার দুপুর ১২টায় ঢাকার একটি হোটেলে বাংলাদেশে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে সাথে সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।  

Ad


বাণিজ্য মন্ত্রী বলেন, ডিমের দাম বেড়ে যাওয়ার পর আমরা বলেছি প্রয়োজনে সরবরাহ ঠিক রাখতে দেশে ডিম আমদানি করা হবে। এ ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যপারে আমরা সবসময়ই কথা বলে থাকি। তিনি আরও বলেন, ডিমের দাম কত হওয়া উচিত তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না বরং এটি ঠিক করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আমরা ডিমের দাম বাজারে সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছিক।

Ad
Ad

দেশের সার্বিক মূল্যস্ফীতির বিষয়ে তনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সারা বিশ্বের অবস্থা দেখেন! আপনারা যখন দেখেন ইংল্যান্ডের দোকানেও ৩টার বেশি টমেটো কেনা যাচ্ছে না, সে বিষয়ে রেস্ট্রিকশন দেয়া হয়েছে। জার্মানির দোকানে তেলের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। সুতরাং আমাদের এখানেও এর প্রবাব নিশ্চিতভাবেই পড়েছে। রাতারাতিই যে সব সমম্যার সমাধান হয়ে যাবে আমি এমনটা বলবো না। তবে আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us