• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:২৭:২৩ (05-May-2026)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

২১ আগস্ট ২০২৫ রাত ০৮:২১:০৩

রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: রূপায়ণ সিটি উত্তরা ও  বার্জার পেইন্টস বাংলাদেশ  লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রূপায়ন সিটির সকল ক্লায়েন্টদের জন্য বিশেষ সুবিধাসহ ও সার্ভিস প্রদান করবে। এর মধ্যে রয়েছে স্পেশাল কনসালটেন্সি, এবং প্রায়োরিটি সার্ভিস।  

Ad
Ad

অপরদিকে বার্জার পেইন্টস বাংলাদেশ  লিমিটেডের ক্লায়েন্টরা রূপায়ণ সিটি থেকে পাবেন বিশেষ সুবিধা। এই সুবিধাগুলোর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আরও উন্নত ও সুবিধাজনক সেবা প্রদান করতে সক্ষম হবেন।

Ad

রূপায়ণ সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান,এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এ. কে. এম. সাদেক নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি হেড সাইদ শরীফ রাসেল এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচিত করলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯









Follow Us