• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০১:১৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না নিত্যপণ্যের দামে: অর্থ উপদেষ্টা

২ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৬:৪৬

ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না নিত্যপণ্যের দামে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: হোটেল, রেস্তোরাঁ ও পোশাকসহ অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, ভ্যাট বাড়ানোর এ সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Ad

২ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে।

Ad
Ad

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ৪৩ পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ মানের হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রে বাড়ানো হয়নি।

নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us