• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১১:০৪:৩২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ফেব্রুয়ারিতে ১২ শতাংশ বেড়েছে রফতানি

৫ মার্চ ২০২৪ সকাল ১১:৫১:১৫

ফেব্রুয়ারিতে ১২ শতাংশ বেড়েছে রফতানি

এশিয়ান ডেস্ক: গত বছরের (২০২৩) ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের (২০২৪) ফেব্রুয়ারিতে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১৮ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে।  যা গত বছরের ফেব্রুয়ারিতে রফতানি হয়েছিল ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য।

৪ মার্চ সোমবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

Ad
Ad

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্য।

Ad

অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৯ দশমিক ৯৪ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৪ দশমিক ৬৮ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৪ দশমিক ৩৮ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৩ হাজার ২৮৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এ ছাড়া কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানি হয়েছে ৬৪ কোটি ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us