• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:৩১ (25-May-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, তাদের ১৩ জনই এক ইউনিয়নের বাসিন্দা

২৫ মে ২০২৬ সকাল ১০:৪৮:২৭

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, তাদের ১৩ জনই এক ইউনিয়নের বাসিন্দা

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। ২৫ মে সোমবার ভোররাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে চ্যানেল২৪ এর অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণ পরিচয় জানা না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সবাই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ট্রাকটি যাত্রী নিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us