• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৩১:২৭ (07-May-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই

৭ মে ২০২৬ সকাল ০৯:২২:১২

নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই
“ফাইল ছবি”

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ কৃষক গুরতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ৬ মে বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া, নিয়ামতপুর উপজেলার রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে।

Ad
Ad

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের পাতু মহন্তের ছেলে অনুকল চন্দ্র মহন্ত ও পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার একই গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

অপরদিকে নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে। সে সময় ঘটনাস্থলেই অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়। ‎অপরদিকে একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আরো এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। নিহত এই কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়।  

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্ত নামে আরও একজন নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us