• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৫:৪৯ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেলের জন্য তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪৪:২৬

মোটরসাইকেলের জন্য তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো. অন্তর (২০) নামে এক তরুণের। দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় না পেয়ে বৃহস্পতিবার বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর পাম্পের উদ্দেশ্যে বের হন। সেখান থেকে তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুত্বর আহত হন।  

চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও দ্রুত জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।  

এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৯:২০









Follow Us