আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ১৬ মার্চ সোমবার ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুন লেগে অন্তত ১০ জন রোগী নিহত হয়েছেন।
ঘটনার সময় হাসপাতালের আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। আগুন লাগার পর তাদের সরানোর চেষ্টা করা হয়। প্রথমে গুরুতর অসুস্থ সাতজন রোগী মারা যান, পরে আরও তিনজনের মৃত্যু হয়।


এই অগ্নিকাণ্ডে হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন এবং এই সময় তারা নিজেও আহত হয়েছেন।
এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান।
সূত্র: এনডিটিভি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available