• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৩:২০ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২

নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি: নাটোর জেলার সদর উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গবাদিপশুসহ বাড়ির সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

Ad
Ad

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই তিনটি গরু, সাতটি ছাগল, নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার, টেলিভিশন, ফ্রিজ, খাটসহ সাতটি টিনসেড ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

Ad

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মতলবে মধ্যরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
মতলবে মধ্যরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪১:৪১


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৭:৫১









Follow Us