• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৯:২৯ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

তিনি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।

এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলে ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়।

পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮

Follow Us