• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:১৯:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মেহেদী হাসান নিহত

২২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৯:৪৯

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মেহেদী হাসান নিহত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান সবুর(৪৫) নিহত হয়েছেন।

Ad

২১ ডিসেম্বর রোববার বিকেলে ভান্ডারিয়া থকে মটরসাইকেলে রাজাপুর আসার পথে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালি (আবাসন) এলাকায় একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সবুর।

Ad
Ad

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসান সবুর মঠবাড়ী ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us