• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৫:৩৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০২:০৬

রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ
“প্রতীকি ছবি”

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ৬ ডিসেম্বর শনিবার সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Ad

দগ্ধদের পরিচয়— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

Ad
Ad

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবারসহ থাকেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয় সদস্য গুরুতর দগ্ধ হন। পরে পরিবার ও স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালেই আগারগাঁও এলাকা থেকে দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে, এ কারণে দগ্ধের সঠিক মাত্রা এখনই জানা সম্ভব নয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us