• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১০:১৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

১৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৪:২৭

চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা: চলন্ত অটোরিকশায় ওড়না মটরের সঙ্গে পেঁচিয়ে নাছিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

১৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মোল্লা বাড়ি ব্রিজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে শরীয়তপুরের উদ্দেশে রওনা হন ছয়জন যাত্রী। তাদের বহন করছিলেন শাওন মাদবর (১৮) নামের এক অটোরিকশা চালক। কুতুবপুর এলাকায় পৌঁছালে নাছিমা বেগমের বোরকার ওড়না সিটের পাশ ঘেঁষে নিচে পড়ে অটোরিকশার মটরের সাথে পেঁচিয়ে যায়। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে তার মাথা রাস্তায় আছড়ে পড়ে এবং শরীর রিকশার ভেতরেই আটকে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত নাছিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমী চরভয়রা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হাসেম এবং স্বামী আসাদ হাওলাদার। দুর্ঘটনার সময় তার ৯ বছর বয়সি ছেলে আয়ান হাওলাদারও সঙ্গে ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ডামুড্যা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us