• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:২৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৫:৪৬

সৈয়দপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
“প্রতীকি ছবি”

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী তোহা ক্লাসিক বাসের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

Ad

১৩ নভেম্বর রাতে সৈয়দপুর-রংপুর মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ওই ভ্যান চালকের নাম আবুল হোসেন (৪৭)। তাঁর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকায়। দুর্ঘটনার পরেই চালক ও হেলপার পালিয়ে যায়।

এসময় বিক্ষুব্ধ লোকজন ওই সড়কের ওপর বিক্ষোভ করতে থাকেন। ফলে সড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

সারাদিন ভ্যান চালার পর রাতে তিনি নিজ বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকার উদ্দেশ্যে ডোমার থেকে ছেড়ে আসা তোহা ক্লাসিক বাস (নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৭৫) ওই ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক আবুল হোসেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us