• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:১৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩০:৩৫

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Ad

৭ অক্টোবর মঙ্গলবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

শহিদুল্লাহ শেখ সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে।

আচ্চাকান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য গাজী মো. সহিজল জানান, ৬ অক্টোবর সোমবার বিকালে তার বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটার জন্য গাছে উঠেছিল শহিদুল্লাহ শেখ। এসময় পা পিছলে গাছ থেকে মাটিতে পড়ে মারাত্মক আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৭ অক্টোবর মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহিদুল্লাহ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us